হোম > জাতীয়

যত দ্রুত সম্ভব বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি: নেপাল

ভারতের ভেতর দিয়ে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির জন্য নেপাল সরকার কাজ করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। আজ বৃহস্পতিবার কাঠমান্ডু পোস্টের বরাত দিয়ে এই খবর জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার নেপাল সংসদের প্রতিনিধি পরিষদে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী অলি দাবি করেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ বাণিজ্য–সংক্রান্ত বেশির ভাগ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বাকি ছিল শুধু জ্বালানি সংস্থার উপস্থিতিতে নেপাল, বাংলাদেশ ও ভারতের জ্বালানিমন্ত্রীদের মধ্যে চুক্তি স্বাক্ষরের কাজটি। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে নির্ধারিত ওই চুক্তি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। 

নেপালের প্রধানমন্ত্রী অলি জানান, তিন দেশের জ্বালানিমন্ত্রীদের নিয়ে ওই চুক্তিটি গত ২৮ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়টিতে বাংলাদেশে অস্থিরতা থাকার কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। 

অলি আরও জানান, ছয় বছর ধরে নেপাল ও বাংলাদেশের মধ্যে জ্বালানি সহযোগিতা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রস্তাবিত চুক্তিটি নেপাল সরকারের কাছে একটি শীর্ষ অগ্রাধিকার হিসেবে রয়ে গেছে। গত জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে ‘সরকারি ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির’ বৈঠকে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছিল। 

নেপালের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতির উন্নয়ন এবং সেখানে একটি অন্তর্বর্তী সরকার গঠনের পর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয় যত দ্রুত সম্ভব চুক্তিটি চূড়ান্ত করার জন্য কাজ করছে।’ 

চুক্তিটির গুরুত্বের ওপর জোর দিয়ে অলি বলেন, এটি দক্ষিণ এশিয়ায় উপ-আঞ্চলিক শক্তি সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। কারণ, এর মধ্য দিয়েই প্রথমবারের মতো বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। 

অলি জানান, ২০৩৪–৩৫ সালের দিকে নেপালের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে ২৮ হাজার ৫০০ মেগাওয়াট। এর মধ্যে ১৩ হাজার ৫০০ মেগাওয়াট দিয়েই দেশের চাহিদা পূরণ হবে। আর বাকি ১৫ হাজার মেগাওয়াট ভারত এবং বাংলাদেশে রপ্তানি করা হবে। এই তালিকায় অন্য দেশও যোগ হতে পারে।

শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রতিবেদন প্রসিকিউশনে, শেখ হাসিনাসহ আসামি ৪১

আত্মসমর্পণের সুযোগ নেই, শেখ হাসিনা দেশে আসলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আলাদাভাবে উদ্‌যাপিত হবে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ জন

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনায় গড়া হবে সমৃদ্ধ বাংলাদেশ: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার