হোম > জাতীয়

বছরের মধ্যেই বিসিএস শেষ করতে প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা চাইলেন পিএসসি চেয়ারম্যান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন, এক বছরে একটি বিসিএস সম্পন্ন করার রোডম্যাপ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, তা যথাযথভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনিক স্বাধীনতার প্রয়োজন। পিএসসির কাজের সঙ্গে অর্থের সরাসরি সম্পর্ক থাকায় প্রতিষ্ঠানটির আর্থিক স্বাধীনতাও প্রয়োজন।

আজ বুধবার পিএসসির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এক বছরে এক বিসিএসের সুফল প্রাপ্তির জন্য ভেরিফিকেশনের সময় কমিয়ে আনার আহ্বান জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

একটি বিসিএস পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া এক বছরের মধ্যে সম্পন্ন করা প্রয়োজন উল্লেখ করে এ বিষয়ে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, একটি বিসিএস পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া এক বছরের মধ্যে সম্পন্ন করা প্রয়োজন। নিয়োগ প্রক্রিয়াকে আরও আধুনিক ও সময়োপযোগী করার মাধ্যমে মেধাবী তরুণদের দ্রুত রাষ্ট্রীয় সেবায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিএসসি সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার: বিএনপির মিডিয়া সেল

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন কাল

মায়ের পোকা ধরা মরদেহ: সেই যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

বিদ্যুতের দাম বাড়ল প্রায় ২০ শতাংশ

বাংলাদেশে এলএনজি সরবরাহ ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী আজারবাইজান

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিসিবির নির্বাচন স্থগিতের রিট খারিজ

জ্বালানি সাশ্রয়ে ভার্চুয়াল সভা-সেমিনার ও প্রশিক্ষণে জোর দেওয়ার নির্দেশ

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকে ৮ ভোটে হারিয়েছেন ড. খলিলুর