হোম > জাতীয়

দুর্ঘটনায় আহত যেকোনো ব্যক্তিকে সব হাসপাতাল-ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিতে নির্দেশনা জারির নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

দুর্ঘটনায় আহত যেকোনো ধরনের ব্যক্তিকে সব সরকারি-বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিতে নির্দেশনা (সার্কুলার) জারি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আট বছর আগে জারি করা রুল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি এই নির্দেশনা দেন।

রাজধানীতে পৃথক ছিনতাইয়ের মুখোমুখি হয়ে খুলনার ব্যবসায়ী মো. ইব্রাহিম ও বরিশালের হেলেনা বেগমের প্রাণহানির ঘটনায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রিটটি করেন। প্রাথমিক শুনানির পর রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলে ওই দুজনের জীবন রক্ষায় সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। সেই সঙ্গে দুর্ঘটনায় আহত যেকোনো ধরনের ব্যক্তিকে সব হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিতে নির্দেশনা জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও জানতে চাওয়া হয় রুলে।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। সঙ্গে ছিলেন আইনজীবী সঞ্জয় মণ্ডল ও নাসরিন সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ জীসান হায়দার।

জুলাই জাদুঘর: ৫০ টাকা নিয়ে ২০ টাকার টিকিট দেওয়ার অভিযোগ

র‍্যাবের বদলে আসছে এসআরবি

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

৩ মন্ত্রণালয় ও ১ বিভাগে নতুন সচিব

বিমানবন্দরের নিরাপত্তায় বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম

আনসার-ভিডিপির জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

জুলাই শহীদদের কবরের টাকা মেরেছে এনসিপি: ইশরাক হোসেন

‘পেটাও না কেন, মারো না কেন ওদের’—ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

প্রধানমন্ত্রীর হাত থেকে উপহার পেল অনুশ্রী, স্বপ্ন পূরণ হলো নিরাপত্তাকর্মী রাকিবেরও

শিকল ভাঙার লক্ষ্য কেবল স্বৈরাচারের পতন নয়, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা: তথ্যমন্ত্রী