হোম > জাতীয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে আগ্রহী ইইউ

বাসস, ঢাকা  

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত এ আলোচনাকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে অভিহিত করেন।

মিলার বলেন, ইইউ বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে রয়েছে। তিনি উল্লেখ করেন, ইইউ বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, সবচেয়ে বড় বিনিয়োগকারী এবং একটি প্রধান উন্নয়ন সহযোগী।

মিলার আরও বলেন, নবনির্বাচিত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আমি পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আমাদের বৈঠক নিয়ে আমরা সন্তুষ্ট। ইইউ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

মাইকেল মিলার জানান, আলোচনায় উন্নয়ন সহযোগিতা, মানবিক বিষয় এবং অভিবাসনসহ দ্বিপক্ষীয় সম্পৃক্ততার বিস্তৃত ক্ষেত্র অন্তর্ভুক্ত ছিল। নতুন সরকারের সঙ্গে অগ্রাধিকারের বিষয়ে মিলার অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হওয়া সংস্কারগুলো অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেন।

ইইউ রাষ্ট্রদূত বিচার বিভাগীয় সংস্কার এবং উন্নত অভিবাসন ব্যবস্থাপনার অগ্রগতির প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং এগুলোকে সহযোগিতার বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা বাংলাদেশ-ইইউ সম্পর্কের সম্ভাবনাকে পুরোপুরি বাস্তবায়ন করতে চাই।

প্রস্তাবিত পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন অ্যাগ্রিমেন্ট (পিসিএ) প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, আলোচনাগুলো ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে এবং চুক্তিটি প্রায় চূড়ান্ত হওয়ার পথে। তিনি আশা প্রকাশ করেন, চুক্তিটি শিগগিরই স্বাক্ষরিত হতে পারে।

মিলার আরও বলেন, বৈঠকে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা সম্পর্কিত বিষয়গুলোও আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা বাংলাদেশ-ইইউ সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

‘সংসদের কেনাকাটায় হরিলুট’ তদন্তে উচ্চপর্যায়ের কমিটি, বিল পরিশোধ স্থগিত

মোদির আগমনের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট করায় আয়নাঘরে: ট্রাইব্যুনালে মাসরুরের জবানবন্দি

সিটি ও আন্তজেলা বাসে ২২ পয়সা ভাড়া বাড়ানোর আলোচনা, সিদ্ধান্ত কাল

সপ্তাহে ২ দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল

গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন পদ্ধতি বাস্তবায়ন নিয়ে রুল

বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া ৫২ হাজার কোটি টাকা: জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে যা আছে (দ্বিতীয় পর্ব)

প্রধানমন্ত্রী বগুড়া যাচ্ছেন কাল

লঞ্চভাড়া ৩৬–৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব