হোম > জাতীয়

শেখ রাসেলের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে শেখ রাসেলের কবরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছোট বোন শেখ রেহানা। 

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর দুই কন্যা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সেখানে সমাহিত স্বজনদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন তাঁরা। পরে স্বজনদের স্মরণে মোনাজাত করেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। 

১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়িতে জন্ম হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতক চক্রের নির্মম বুলেটে নিহত হয় শেখ রাসেল। 

জুলাই-আগস্ট হত্যার বিচার: মামলা বাড়ছে, রায় কম

সৌরবিদ্যুতের পালে হাওয়া, তবে ছাদ প্রকল্পে সাড়া কম

মঞ্জুর নিজের কাঁধ থেকে ব্যাজ খুলে ফেললেন, স্টার্ট নিল গাড়িটা

ইউনিফর্ম পরে আ.লীগ প্রার্থীর মনোনয়ন অনুষ্ঠানে: সেই অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে

কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত

চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ

দিল্লিতে নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সীমান্তে ১০৯ কিমি বেড়া নির্মাণের কথা ভাবছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী