হোম > জাতীয়

বাংলা একাডেমি ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ ঘোষণা, পাচ্ছেন যাঁরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বুলবুল ইসলাম ও নৃপেন্দ্রলাল দাশ (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

বাংলা একাডেমিতে ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার রবীন্দ্র সাহিত্যে অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ ও রবীন্দ্রসংগীতচর্চায় শিল্পী বুলবুল ইসলাম রবীন্দ্র পুরস্কার ২০২৬-এ ভূষিত হয়েছেন।

১১ মে (২৮ বৈশাখ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে।