হোম > জাতীয়

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা সচল করতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

গোপালগঞ্জের সাধারণ ও নির্দোষ গ্রাহকদের অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন কার্যক্রম সচল করার জন্য জরুরি নির্দেশ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এই নির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ দুই নির্বাহী পরিচালকের কাছে এই নোটিশ পাঠানো হয়।

আজ রোববার গোপালগঞ্জের বাসিন্দা আরিফ শেখ নামের এক আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ আনিছুজ্জামান রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠান।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটের মোবাইল ব্যাংকিং সেবা ও লেনদেন পূর্ব নোটিশ বা যথাযথ আইনগত কারণ ছাড়া বন্ধ করার ঘটনা তদন্ত করার দাবিও জানানো হয়েছে।