হোম > জাতীয়

হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার, দেওয়া হবে গার্ড অব অনার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রের সর্বোচ্চ পদের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন। আর রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

আজ শুক্রবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পদত্যাগের পর ইতিমধ্যেই স্পিকারের সরকারি বাসভবনের সামনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। স্পিকারের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) গাড়িবহর মোতায়েনের পাশাপাশি প্রয়োজনীয় সব প্রটোকল ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, স্পিকারের বাসভবনের চারপাশে এসএসএফ অবস্থান নিয়েছে। বাসভবনের মূল গেটে আর্চওয়ে বসানো হয়েছে। স্পিকার বাসায় আসার পথে তাঁকে গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলছে।

রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই দুপুরের পর থেকে জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) গাড়িবহর জাতীয় সংসদ ভবনে পৌঁছায়। একই সঙ্গে স্পিকারের চলাচলের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নির্ধারিত ভিআইপি প্রটোকলও প্রস্তুত করা হয়।

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি আব্দুর রহমানেল মাছউদ

আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: সংবাদ সম্মেলনে স্পিকার

গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি: বঙ্গভবন

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী জরুরি সংবাদ সম্মেলন বিকেল ৫টায়

সাহাবুদ্দিনের পদত্যাগে আরও একা হয়ে পড়বেন শেখ হাসিনা

যেসব কারণে শূন্য হয় পদ, যেভাবে নির্বাচিত হন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে কিছু জানা নেই: স্পিকার