হোম > জাতীয়

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত ইফতার ও নৈশভোজ। ছবি: আইএসপিআর

মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত ইফতার ও নৈশভোজে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: আইএসপিআর

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানের শুরুতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আজিজুর রহমান বক্তব্য দেন এবং সেনাবাহিনীকে এই আয়োজনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।

মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত ইফতার ও নৈশভোজে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: আইএসপিআর

পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত অতিথিদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সেনাবাহিনীর সূচনালগ্নে তাঁদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা ভিওনের, লক্ষ্য ১০০ কোটি ডলারের এফডিআই

বনানীতে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

রায়ের পরও হাসলেন ইনু

শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলে ইনুর ১০ বছর হতে পারে না: চিফ প্রসিকিউটর

বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

ফার্নেস তেলের দাম কমল লিটারে ৪ টাকা ৪৪ পয়সা

আমরা যারা পাবলিক ফিগার, প্রতিনিয়ত সাইবার নিপীড়নের শিকার হচ্ছি: রুমিন ফারহানা

জুনে মব সহিংসতায় নিহত ৩৩, আহত বেড়েছে ৭৭ শতাংশ: এমএসএফ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন—সংসদে জামায়াত এমপির প্রশ্ন