হোম > জাতীয়

লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক ভারতের পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ঝালকাঠির সুগন্ধা নদীতে সম্প্রতি লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের কাছে পাঠানো এক শোকবার্তায় এস জয়শঙ্কর ভারত সরকার এবং তাঁর নিজের পক্ষ হতে লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তাঁদের প্রিয়জনদের আকস্মিক মৃত্যুর শোক সইবার মানসিক শক্তি কামনা করেন। পাশাপাশি এ দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সুস্থভাবে তাঁদের পরিবারের মাঝে ফেরার প্রার্থনাও করেন।

১০টি এয়ারবাস কিনতে আগস্টেই চুক্তি করতে প্রস্তুত বিমান

সংবিধান সংশোধনের বিশেষ কমিটির বৈঠক কাল

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে স্থাপন হবে সৌর প্যানেল

প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের জন্য ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার সহায়তা ঘোষণা অস্ট্রেলিয়ার

নাশকতার ‘এত মুরোদ’ আওয়ামী লীগের নেই, মাঝেমধ্যে ‘উঁকিঝুঁকি’ দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বোমাসদৃশ বস্তুর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবেশ সংরক্ষণে আমাদের সবার দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী