হোম > জাতীয়

বিচারপতিদের গবেষণা সহযোগী নিয়োগের সুপারিশ করতে কমিটি গঠনের নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের বিচারপতিদের সহায়তায় গবেষণা সহযোগী নিয়োগের সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে বিচারপতিদের নিয়ে ২০২১ ও ২০২৩ সালের করা দুটি আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন ও আইনের শিক্ষার্থীসহ ১৩ জন গত নভেম্বরে রিট করেন।

প্রাথমিক শুনানির পর গত ২৪ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেন। ওই রুল বিচারাধীন থাকাবস্থায় হাইকোর্ট বিভাগের প্রত্যেক বিচারপতির জন্য গবেষণা সহযোগী চেয়ে গত ৯ আগস্ট সম্পূরক আবেদনটি করেন।

আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ জীসান হায়দার।