হোম > জাতীয়

৫০ শতাংশের বেশি এডিসের লার্ভা মিলেছে রেস্তোরাঁ-বাসাবাড়িতে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি

রেস্তোরাঁ ও বাসাবাড়িতে ৫০ শতাংশের বেশি এডিসের লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘এডিসের লার্ভা পাওয়া গেছে ৫০ শতাংশের বেশি রেস্তোরাঁ ও বাসাবাড়িতে। প্লাস্টিকে পাত্রে পানি ও টায়ারে জমাকৃত পানিতে লার্ভা বেশি। এটা আশঙ্কাজনক। জনবলের ঘাটতি থাকলেও আমরা ওষুধ দিচ্ছি।’

আজ শনিবার দুপুরে রাজধানীর হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনেক ডেঙ্গু রোগী এখন হাসপাতালে ভর্তি জানিয়ে মীর শাহে আলম বলেন, সবাইকে সচেতন হতে হবে। ঢাকার রাস্তায় ময়লা থাকবে না। প্রত্যেক শনিবার স্কুলে পরিচ্ছন্নতা অভিযান চলবে। একই জায়গায় দ্বিতীয়বার লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, ‘সবাইকে সচেতন থাকতে হবে। সরকারি অফিস বা বাসা-বাড়ি যেন পরিষ্কার থাকে। আপনার বাসা বা অফিস পরিষ্কার করতে না পারলে আমাদের জানান, আমরা গিয়ে পরিষ্কার করে দেব। এরপরও ডেঙ্গুর লার্ভা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, আপনার বাসা থেকে মশার লার্ভা যদি সৃষ্টি হয়, সেটার দায়িত্ব আপনাকে নিতে হবে। সামনের দিনগুলো যাতে কঠিন না হয়, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নগরকে যাতে একটা সুন্দর পরিবেশের মধ্যে রাখতে পারি।

সরকারি দলের লোকই নিরাপদ নয়, জনগণ কীভাবে নিরাপত্তা পাবে: জামায়াতের এমপি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ছাড়া সব বিষয়ে দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী: সংসদে জামায়াতের এমপি

সময় চাহিয়া লজ্জা দিবেন না—বাজেট আলোচনায় স্পিকার

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব: সংসদে জামায়াত এমপির কটাক্ষ

মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দেশের স্বার্থরক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া-চীন সফর প্রসঙ্গে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যে’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংসদে

ব্রিকসে অংশগ্রহণ ও এসসিওর অংশীদার হতে বাংলাদেশকে চীনের সমর্থন

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন শনিবার

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী