হোম > জাতীয়

২০ দিনের মাথায় মন্ত্রিপরিষদ বিভাগে নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন। এর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে সচিব পদে দায়িত্ব পালন করেন। 

আজ মঙ্গলবার তাকে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফিন। 

মাত্র ২০ দিনের মাথায় মন্ত্রিপরিষদ বিভাগে নতুন সচিব নিয়োগ দিল সরকার। জ্যেষ্ঠতার ভিত্তিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে মন্ত্রিপরিষদ সচিব করা হয়েছে। আর মন্ত্রিপরিষদের সচিব কবির বিন আনোয়ার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মাহবুব হোসেনকে দেশের ২৪তম মন্ত্রিপরিষদ বিভাগের সচিব করা হয়েছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের চাকরির মেয়াদ আজ (৩ জানুয়ারি) শেষ হয়েছে। ধারণা করা হচ্ছিল, তাঁর মেয়াদ বাড়ানো হবে। কিন্তু আজ সকালে হঠাৎ সচিবালয়ে আলোচনায় চলে আসে মন্ত্রিপরিষদ সচিব পদে নতুন নিয়োগের বিষয়টি। প্রজ্ঞাপন জারির পর বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন সচিবকে স্বাগত জানাতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে ছুটে আসেন। অনেকেই তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।  

বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতায় উন্নতি, সীমিত সংস্কারে উদ্বেগ: যুক্তরাজ্য সরকারের প্রতিবেদন

আধুনিক প্রযুক্তি ও সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানায়নি সৌদি আরব, ব্যাখ্যা চেয়েছে ঢাকা

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

হাইকোর্টের আদেশ স্থগিত, ভাসান জাল দিয়ে মাছ ধরা যাবে না

৩ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩১ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার নিবন্ধন ও এলাকা পরিবর্তনের সুযোগ

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান