হোম > জাতীয়

টঙ্গীতে দগ্ধ তিন ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

আজকের পত্রিকা ডেস্ক­

খন্দকার জান্নাতুল নাঈম, নুরুল হুদা ও শামীম আহমেদ। ফাইল ছবি

টঙ্গীতে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে তিন ফায়ার ফাইটারসহ চারজনের মৃত্যুতে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘অগ্নিকাণ্ডে জীবন রক্ষার মহৎ দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের তিনজন সাহসী ফায়ার ফাইটারসহ চারজন প্রাণ হারিয়েছেন। এটি একটি হৃদয়বিদারক ঘটনা। আমি নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘অগ্নি নিরাপত্তা বাহিনীর সদস্যরা দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিয়োজিত থাকেন। নিজেদের জীবনের মায়া ত্যাগ করে তাঁরা অন্যের জীবন বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েন। তাঁদের এই আত্মত্যাগের কাছে জাতি চিরঋণী। আজকের এই দুর্ঘটনা আমাদের স্মরণ করিয়ে দিল যে, দায়িত্ব পালনের সময় তাঁরা কত বড় ঝুঁকি বহন করেন। তাঁদের এ মহৎ ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

ড. ইউনূস বলেন, ‘এই দুর্ঘটনায় আমরা শুধু কয়েকটি প্রাণ হারাইনি, বরং দৃষ্টান্ত দেখলাম আমাদের সাহস, মানবিকতা আর কর্তব্যনিষ্ঠার প্রতীকের। ফায়ার সার্ভিস দেশের সবচেয়ে নির্ভরযোগ্য এবং সাহসী বাহিনী। সংকটময় সময়ে তারাই প্রথম ঝাঁপিয়ে পড়ে মানুষের পাশে দাঁড়ায়। আজ সেই মহৎ দায়িত্ব পালন করতে গিয়ে তাদের জীবন দিতে হয়েছে। এটি সমগ্র জাতির জন্য গভীর শোকের বিষয়।’

শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সান্ত্বনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের প্রিয়জনেরা নিছক প্রাণ হারাননি, তাঁরা জাতির জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। দেশের প্রতিটি মানুষ তাঁদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমি আপনাদের বেদনা ভাগ করে নিচ্ছি, এবং দোয়া করছি আল্লাহ যেন এই কঠিন সময়ে আপনাদের ধৈর্য ও শক্তি দেন।’

প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘এই বেদনাবহ ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়। তবে তাঁদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে, যাতে আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়তে পারি।’

সামাজিক মাধ্যমে অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩৪০ জন

ডিপ্লোমেটিক সিকিউরিটির ডিসি ফরহাদ সদর দপ্তরে সংযুক্ত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কি দেখা গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনা দরকার: তথ্যমন্ত্রী

মন্ত্রীদের কমপক্ষে ১০ লাখ, এমপিদের ৫ লাখ টাকা বেতন হওয়া উচিত: নুর

সেলফ সেন্সরশিপ নয়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে: মির্জা ফখরুল

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জালের অভিযোগ: বরগুনার এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা

ভোরে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৫

বাংলাদেশ-ভারত: সম্পর্কের পারদে আবার তাপ