হোম > জাতীয়

সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

গাছের চারা রোপন করে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীল জোরদারে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা সোয়া ৩টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট হাসিনাপাড়া সংরক্ষিত বনে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার আগামী ৫ বছর দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মালুমঘাট হাসিনাপাড়ার সংরক্ষিত বনে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে বৃক্ষরোপণ করেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসক, প্রশাসন ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাও বৃক্ষরোপণ করেন।

এর আগে বন বিভাগ মাটি খুঁড়ে ২ হাজার গর্ত প্রস্তুত করে। সেখানে গর্জন, ঢাকি জাম, তেলসুর, দারমেরা, সিভিট, নিম, চম্পা, ছাতিমের চারা ছাড়াও আরও ১২ প্রজাতির গাছ রোপণ করা হয়েছে।

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘নির্বাচনের আগে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সরকার গঠন করলে দেশে বৃক্ষরোপণ করব। দেশে বৃক্ষরোপণ অভিযান করব। আমাদের লক্ষ্য থাকবে, ৫ বছরে আমরা ২৫ কোটি গাছ রোপণ করব।’

জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, আপনার সন্তান যেন সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে—এই চিন্তা থেকে আজ থেকেই যাঁর যেখানে সম্ভব একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। আমরা যেন এই বৃক্ষরোপণ অভিযান সফল করতে পারি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বুক ভরে শ্বাস নিতে পারে।’

সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: ডেপুটি স্পিকার

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

নতুন ঋণে শর্ত থাকবে, আলোচনা ইতিবাচক

আজ বিশ্ব খাদ্য দিবস: আউশ, আলু ও গমের উৎপাদন কমেছে

ছাড়ার আগেই টিকিট ব্লক

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে বিজিবি-এসআরবি-পুলিশ-আনসার, আকাশে হেলিকপ্টার-ড্রোন

ওএমএস ডিলার নিয়োগে নতুন নীতিমালা হচ্ছে

জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন মজিবুর রহমান

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ