হোম > জাতীয়

পুলিশে আরও ১০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে পুলিশে আরও ১০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা করছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান। তিনি বলেন, পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও জনবল সংকট কাটাতে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটিগুলো পূর্ণাঙ্গভাবে গঠনের জন্য ইতিমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের আজকের সিদ্ধান্তের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, জরুরি ভিত্তিতে ১৮০ জন সার্জেন্ট নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো মূলত আগের শূন্য পদ, তাই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত সময়ের মধ্যে এসব পদে নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে নতুন করে আরও ১০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। এর পাশাপাশি পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এই নিয়োগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উল্লেখ্য, গত সোমবারও স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের জনবল ঘাটতির বিষয়টি উল্লেখ করেছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, জরুরি পরিস্থিতি বিবেচনায় ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এবং শূন্য পদগুলো পূরণে প্রয়োজনীয় কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল, নতুন কিউএমজি শাহীনুল হক

তিন আসনের ফলাফল চ্যালেঞ্জ করে জামায়াত প্রার্থীর আবেদন

লোকসান কমাতে সমঝোতার চেষ্টা করছি: বিদ্যুৎমন্ত্রী

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের আরও ৫১৮ ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ

১০-১৫ বছরের বাজার সিন্ডিকেট ভাঙতে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মনোনীত হয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না কবি মোহন রায়হান

নতুন হিসাবে গণভোটের ভোটার কমল প্রায় ১১ লাখ

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিতের নির্দেশ ইসির

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী