হোম > জাতীয়

কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের ওটিপি ও ব্যক্তিগত তথ্য না দেওয়ার সতর্কবার্তা

বিশেষ প্রতিনিধি, ঢাকা

কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের লক্ষ্য করে রাষ্ট্রদূতের পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা চালানো হচ্ছে বলে সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রদূতের ছবি ব্যবহার করে এবং দূতাবাসের কর্মকর্তা পরিচয় দিয়ে ওটিপি ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চলছে বলে জানিয়েছে দূতাবাস।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ দূতাবাস, কুয়েত এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসীদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন (ওএসপি, এডব্লিউসি, পিএসসি)-এর ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার করছে। কখনো দূতাবাসের কর্মকর্তা বা কর্মচারী পরিচয় দিয়ে বাংলাদেশের বিভিন্ন মোবাইল নম্বর থেকে কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের ফোন করা হচ্ছে। এরপর বিভিন্ন সেবার কথা বলে তাদের কাছ থেকে ওটিপি, ব্যক্তিগত তথ্য কিংবা অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, এসব মোবাইল নম্বর রাষ্ট্রদূত বা দূতাবাসের কোনো কর্মকর্তা-কর্মচারীর নয়। এ ছাড়া বাংলাদেশ দূতাবাস কখনোই ফোন করে কোনো সেবার নামে ওটিপি, ব্যক্তিগত তথ্য বা সার্ভিস চার্জ দাবি করে না।

এ অবস্থায় কুয়েতে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসীকে এ ধরনের ফোনকল বা বার্তায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোনো অবস্থাতেই ওটিপি, ব্যক্তিগত তথ্য বা আর্থিক তথ্য শেয়ার না করার এবং প্রতারক চক্রের বিষয়ে সর্বদা সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, সন্দেহজনক কোনো কল বা বার্তা পেলে তা উপেক্ষা করার পাশাপাশি প্রয়োজন হলে সরাসরি বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির তদন্ত হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎ-সেবা নিশ্চিত করতে নিয়ন্ত্রণকক্ষ চালু

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

আদ্-দ্বীন হাসপাতাল আবার পরিদর্শন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

অতিবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সাড়ে ৪ কোটি টাকা ও ৯ হাজার টন চাল বরাদ্দ

হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে বাংলাদেশকে সৌদির সহযোগিতার আশ্বাস

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ, প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষা উপদেষ্টা

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতির অবনতি, ১১ জেলার চিকিৎসাকর্মীদের ছুটি বাতিল

অনলাইন জুয়া ও অর্থ পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার