হোম > জাতীয়

এ দেশে জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান আর কখনোই হবে না: র‍্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের জনগণকে আশ্বস্ত করে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বলেছেন, ‘আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই, এ দেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না।’ আজ সোমবার রাজধানীর গুলশানে ‘দীপ্ত শপথ’ ভাস্কর্যে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। 

জঙ্গি নির্মূলে বাংলাদেশ কতটুকু সফল—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, ‘২০১৬ সালের এই দিনে গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা হয়েছিল। এ ঘটনায় বিদেশি নাগরিকসহ পুলিশের দুই কর্মকর্তা নিহত হয়েছিলেন। পরে র‍্যাব ও পুলিশ, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করে। র‍্যাব ও পুলিশ অনেক জঙ্গি আস্তানা ধ্বংস করতে সক্ষম হয়। অনেক জঙ্গিকে আটক করে আইনের আওতায় আনা হয়।’ 

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে এখন আর ওইভাবে জঙ্গি তৎপরতার তথ্য নেই। জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বাংলাদেশ বিশ্বের মধ্যে এখন নিরাপদ একটি দেশ।’ 

জঙ্গি দমনে র‍্যাবের সফলতা উল্লেখ করে সংস্থাটির মহাপরিচালক বলেন, ‘র‍্যাব সূচনালগ্ন থেকে জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কাজ করে আসছে। জঙ্গিবাদের বিষয়ে র‍্যাবের নজরদারি রয়েছে। র‍্যাব এখন একটি আধুনিক এবং পেশাদার বাহিনী। ভবিষ্যতে এ দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। র‍্যাবের সেই সক্ষমতা আছে।’ 

জঙ্গি সংগঠন আনসার ইসলাম ও আদালত থেকে জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন, ‘আমরা এসব বিষয়ে নজরদারি করছি। গত সপ্তাহেও চট্টগ্রাম থেকে তিনজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সার্বক্ষণিকই জঙ্গিদের বিষয়ে নজরদারি করছি।’ 

র‍্যাবের ডিজি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গিরা একসময় নানা প্রচারণার চেষ্টা করেছে। জঙ্গিরা একসময় ডার্ক ওয়েব ব্যবহার করেছে। আমরা কিন্তু এসব বিষয়ে নজরদারি করছি। ভার্চুয়াল ওয়ার্ল্ডেও আমাদের নজরদারি রয়েছে। আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই, এই দেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না।’

মন্ত্রিসভার প্রথম বৈঠক: দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও বিদ্যুতে অগ্রাধিকার

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন আব্দুর রহমান সানি

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন আতিকুর রহমান রুমন

উন্নয়নের মহাসড়কে না হাঁটলে বুঝতেই পারবেন না, আমরা কত পিছিয়ে আছি: সমাজকল্যাণমন্ত্রী

সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর বিএনপি সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

দলমত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

বিএনপির কোনো এমপি প্লট নেবেন না, এটি মহানবীর ‘ন্যায়পরায়ণতার’ আদর্শ: প্রধানমন্ত্রী

রমজানে নিরবচ্ছিন্ন পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছি: প্রধানমন্ত্রী

শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী