হোম > জাতীয়

অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর পুলিশিং নিশ্চিত করা হবে: আইজিপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আইজিপি মো. আলী হোসেন ফকির। ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, প্রযুক্তি শুধু উন্নয়নের সহায়ক নয়, অপরাধের ধরনও বদলে দিচ্ছে। বর্তমানে অপরাধীরা প্রযুক্তি ব্যবহার করে নতুন কৌশল গ্রহণ করছে। তাই এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।

আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের সম্মেলনকক্ষে ৯টি অ্যাপ ও সফটওয়্যারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি আলী হোসেন এসব কথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপির বক্তব্যের আগে ৯টি অ্যাপ ও সফটওয়্যার উদ্বোধন করা হয়। সেগুলো হলো এআই-বেজড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম, হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম, হ্যালো ডিএমপি অ্যাপ, ডিএমপি অনলাইন ট্রেনিং সিস্টেম, ডিএমপি রেসিডেন্স অ্যালোকেশন সিস্টেম, ডিএমপি লিভ ম্যানেজমেন্ট সিস্টেম, ডিএমপি ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার, ডিএমপি এমপ্লয়ি পারফরম্যান্স ইভ্যালুয়েশন সফটওয়্যার এবং ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভ।

আইজিপি বলেন, ডিএমপির তৈরি এই সফটওয়্যার সময়োপযোগী উদ্যোগ, যা আধুনিক পুলিশিংকে আরও শক্তিশালী করবে। এআই-ভিত্তিক রোড ট্রান্সপোর্ট আইন ভায়োলেশন ডিটেকশন সিস্টেমের মাধ্যমে দ্রুত ট্রাফিক আইন ভঙ্গকারীদের শনাক্ত করা যাবে। ফলে সড়কে শৃঙ্খলা বাড়বে, দুর্ঘটনা কমবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। ‘হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম’ নগরীর আবাসিক হোটেলগুলোর অতিথি ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল ও নিরাপদ করবে। এর ফলে অপরাধ প্রতিরোধ ও গোয়েন্দা কার্যক্রম আরও শক্তিশালী হবে বলেও জানান তিনি।

আইজিপি আরও বলেন, ‘হ্যালো ডিএমপি’ অ্যাপ জনগণ ও পুলিশের মধ্যে আধুনিক যোগাযোগমাধ্যম হিসেবে কাজ করবে। নাগরিকেরা সহজে বিভিন্ন সেবা গ্রহণ, অভিযোগ জানানো এবং প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারবেন, যা জনবান্ধব পুলিশিং গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ট্রাফিক সার্জেন্টদের মাধ্যমে সরাসরি মামলা ও জরিমানা করতে সময় বেশি লাগে এবং জনবলের স্বল্পতায় তা কঠিন হয়ে পড়ছে। এ সমস্যা সমাধানে ঢাকা সিটি করপোরেশন ও ডিএমপির উদ্যোগে ২৫টি মোড়ে সিগন্যাল ও উন্নত ক্যামেরা বসানো হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন ভঙ্গ শনাক্ত ও ব্যবস্থা নেওয়া হবে, যা ধীরে ধীরে আরও সম্প্রসারিত হবে।

বিআরটিএ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান

সাতক্ষীরার নতুন ডিসি কাউসার আজিজ

গণহত্যা প্রশ্নে গ্রহণযোগ্য অবস্থান না নেওয়া পর্যন্ত জামায়াতের সঙ্গে বিতর্ক চলবে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ স্টাইলে দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: জামায়াতের এমপি রফিকুল

রূপপুরের পরমাণু বিদ্যুৎ মিলবে কবে

বজ্রপাতে ৭ জেলায় ১১ জনের মৃত্যু

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাছাই শনিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের কড়া বার্তা

নতুন ভোটার এসএসসি পাস হলে সার্ভারে সনদ আপলোড বাধ্যতামূলক