হোম > জাতীয়

কাল বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশি বন্ধু ও উন্নয়ন অংশীদারদের কাছে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরবে সরকার। এ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

আজ সোমবার বিকেলে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কূটনৈতিক সূত্র বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, কূটনৈতিকদের সামনে সরকারের পক্ষ থেকে এ ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আগামীকাল সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্রিফিং হবে। শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আমন্ত্রিতদের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। পরে সাইবার সুরক্ষা আইন নিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ব্রিফ করবেন।