হোম > জাতীয়

বজ্রপাত থেকে কৃষকদের রক্ষায় শেল্টার সেন্টার বানাবে সরকার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: আজকের পত্রিকা

বজ্রপাতপ্রবণ জেলাগুলোতে কৃষকদের বজ্রপাত থেকে রক্ষা করতে শেল্টার সেন্টার বানাবে সরকার। এ জন্য জেলা প্রশাসকদের পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন আজ সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে পানি সম্পদ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এই তথ্য জানান।

বজ্রপাতে মৃত্যু নিয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, কয়েক বছর ধরে বজ্রপাত ভয়াবহ আকার ধারণ করেছে, এবারও হচ্ছে। কৃষকদের জন্য আগামী বছর শেল্টার বানাব। আজকে আমরা ডিসিদের বলেছি তাঁরা এটি অ্যাসেসমেন্ট করবেন।’

হাওর এবং উত্তরাঞ্চলে ব্যাপকভাবে বজ্রপাত হয় জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, ‘আমরা সেখানে শেল্টার বানাব এবং টাওয়ার করে দেব যাতে বজ্রপাত নিরোধ হয় এবং সেখানে তাঁরা (কৃষক) আশ্রয় নিতে পারেন। আমরা সাইরেন দিয়ে সব কৃষকদের অ্যালার্ট (সতর্ক) করে দেব।’

আসাদুল হাবিব দুলু বলেন, ‘অতিরিক্ত বৃষ্টি এবং উজানের পানি এসে হাওর অধ্যুষিত কয়েকটি জেলায় ক্ষতি হয়েছে। কোথাও কোথাও ৬০ শতাংশ ফসল পানির নিচে ডুবে গেছে। ছয়টি জেলার মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ১ লাখ পরিবারকে আমরা চিহ্নিত করেছি। আমাদের মন্ত্রণালয় থেকে আগামী তিন মাস আমরা তাদের সহায়তা দেব। পরবর্তীতে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সহায়তা দেওয়া হবে। বারবার হাওর অঞ্চলে ক্ষতি হচ্ছে, এটি একটি গবেষণার বিষয়।’

ত্রাণমন্ত্রী আরও জানান, তিনি, কৃষিমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আগামীকাল মঙ্গলবার সুনামগঞ্জ সফর করবেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির বৈধতা নিয়ে রিট

নুসরাতকে বিজয়ী ঘোষণা করে গেজেটের অনুমোদন দিল ইসি

আরেক মামলায় গ্রেপ্তারের পর আবারও ৩ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

পুলিশের আগের শার্ট বহাল থাকবে, প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

সব সাবরেজিস্ট্রার অফিসে সিসিটিভি স্থাপনে রুল

সংসদকে আরও কার্যকর করতে পাশে থাকতে চায় ইউএনডিপি

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ: মন্ত্রী

দেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম সফল সংসদ অধিবেশন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী