হোম > জাতীয়

একাধিক জন্মসনদের কারণে এনআইডি সংশোধনে বিপাকে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

একাধিক জন্মসনদের কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন নিয়ে বিপাকে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই এ বিষয়ে সমাধানের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষের মতামত নিতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আজ সোমবার অনুষ্ঠিত মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে ইসির মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, শিক্ষা সনদ না থাকলে নাগরিকেরা এনআইডি সংশোধনের সময় জন্মসনদ দিয়ে থাকেন। যাচাই করতে গিয়ে তাঁদের অনেকেরই একাধিক জন্মসনদ পাওয়া যায়। ফলে এসব এনআইডি সংশোধনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া যায় না। সমন্বয় সভায় এমন আলোচনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত ছাড়া ওই ধরনের আবেদনগুলো নিষ্পত্তি না করার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, যাঁদের একাধিক জন্মসনদ পাওয়া যাবে, তাঁদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। এ ক্ষেত্রে তারা যে জবাব দেবে, তার ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের এনআইডি সংশোধন করা হবে। বর্তমানে যেসব এনআইডির সংশোধন আবেদন ঝুলে রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে যেসব আবেদনকারীকে যোগাযোগ করে পাওয়া যাবে না, সমন্বয় সভায় তাঁদের আবেদন বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

লোকলজ্জায় মুখ লুকায় পরিবার, চিকিৎসা পায় না মাদকাসক্ত সন্তান

সরকারি দলের লোকই নিরাপদ নয়, জনগণ কীভাবে নিরাপত্তা পাবে: জামায়াতের এমপি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ছাড়া সব বিষয়ে দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী: সংসদে জামায়াতের এমপি

সময় চাহিয়া লজ্জা দিবেন না—বাজেট আলোচনায় স্পিকার

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব: সংসদে জামায়াত এমপির কটাক্ষ

৫০ শতাংশের বেশি এডিসের লার্ভা মিলেছে রেস্তোরাঁ-বাসাবাড়িতে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দেশের স্বার্থরক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া-চীন সফর প্রসঙ্গে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যে’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংসদে

ব্রিকসে অংশগ্রহণ ও এসসিওর অংশীদার হতে বাংলাদেশকে চীনের সমর্থন