হোম > জাতীয়

দায়িত্বভার গ্রহণ করলেন নতুন নৌবাহিনীর প্রধান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীমকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: আইএসপিআর

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীম দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তাঁকে ভাইস অ্যাডমিরালের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। পরে বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীম।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে র‍্যাংক ব্যাজ পরানো হয়। এ সময় প্রধানমন্ত্রী নতুন নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। জবাবে ভাইস অ্যাডমিরাল মিজবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. শাহীনুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

গত ১৬ জুলাই সরকার রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দিয়ে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়। তিনি বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হলেন।

খোন্দকার মিজবাহ উল আজীম সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। রাজশাহী ক্যাডেট কলেজের ১৭ তম ব্যাচের শিক্ষার্থী তিনি। ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভের পর কর্মজীবনে ঢাকা ও চট্টগ্রাম নৌ অঞ্চলসহ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডের নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রাজস্ব বাড়াতে বিআইডব্লিউটিএকে ৭ নির্দেশনা, ঘাটে অটোমেশন চালুর তাগিদ

দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

২৭ জুলাই থেকে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরু

কুশিয়ারায় বাড়ছে পানি, নওগাঁ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা

গাজী নজরুলের বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার

গাজী নজরুলের বিষয়ে স্পিকারের দিকে তাকিয়ে ইসি: আবদুর রহমানেল মাছউদ

মোজাফফরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর