হোম > জাতীয়

টিউলিপ সিদ্দিককে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪ মে সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। ফ্ল্যাট দখল ও জালিয়াতি অভিযোগের বিষয়ে সাবেক এই ব্রিটিশ মন্ত্রীর বক্তব্য নেওয়ার জন্য তাঁকে তলব করা হয়েছে বলে জানান আকতারুল।

দুদক সূত্রে জানা যায়, গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি বিরোধপূর্ণ জমিতে গড়ে ওঠা একটি বহুতল ভবন থেকে নিজ নামে একটি ফ্ল্যাট বিনা মূল্যে রেজিস্ট্রির মাধ্যমে দখলে নিয়েছিলেন টিউলিপ সিদ্দিক ও তাঁর পরিবারের সদস্যরা। অর্থ পরিশোধ না করে ইস্টার্ন হাউজিংয়ের কাছ থেকে ফ্ল্যাট নেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে অবৈধ সুবিধা দিয়েছেন বলে জানায় দুদক সূত্রটি।

এর আগে পূর্বাচল নতুন শহরে ১০ কাঠা করে নিজের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে ৩০ কাঠা প্লট বরাদ্দের অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক। এসব মামলায় তাঁকে ব্রিটিশ মন্ত্রী হিসেবে শেখ হাসিনার সরকারের ওপর প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে।

দেশে ফিরলেন ড. ইউনূস

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল

যে কারণে সোহেলের সঙ্গে স্বপ্নারও মৃত্যুদণ্ড

সাংবাদিক শাকিল-ফারজানার ১০ মামলায় জামিন স্থগিত

কমপক্ষে ৩ মাসের জ্বালানি মজুতের সুপারিশ বিশেষ কমিটির

ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ হাইকোর্টের

সংসদ অনেক কালারফুল দেখা যাচ্ছে: স্পিকার

নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানিতে গঠন হচ্ছে পৃথক বেঞ্চ

হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে: এমপি সানসিলা জেবরিন

পল্লবীর শিশুটির বাবার আস্থা ফিরিয়ে দিতে পেরেছি: সংসদে আইনমন্ত্রী