বৈষম্যবিরোধী আন্দোলন দমনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের তৎকালীন সিনিয়র সহকারী কমিশনার মো. সাইফুল ইসলামকে বরখাস্ত করেছে সরকার।
এই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে গতকাল সোমবার (৫ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমনে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ এর ৩ ধারায় ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ২০২৫ সালের ১৪ এপ্রিল সাইফুল ইসলাম গ্রেপ্তার হন।
এই কারণে সরকারি চাকরি আইন অনুযায়ী সাইফুলকে সরকারি চাকরি থেকে ২০২৫ সালের ১৪ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।