হোম > জাতীয়

জাপান থেকে এল অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার ২ লাখ ৪৫ হাজার ২০০ টি ডোজ ঢাকায় এসে পৌঁছেছে। আজ শনিবার বিকেল ৩টা ২০ মিনিটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসে পৌঁছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, জাপান থেকে টিকাবহনকারী অল নিপ্পন এয়ারলাইন্সের একটি বিমানে এসব টিকা এসেছে।

টিকা গ্রহণে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

ভারতের সেরাম বাংলাদেশকে প্রতিশ্রুত কেনা টিকা রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বিভিন্ন মাধ্যমে অ্যাস্ট্র্যাজেনেকার টিকা পাওয়ার চেষ্টা করে। টিকা পেতে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশে যোগাযোগ করে বাংলাদেশ। শেষে জাপান তাঁদের অতিরিক্ত থাকা টিকা বাংলাদেশকে দিতে রাজি হয়। এ ছাড়া ইউরোপের বেশ কিছু দেশও বাংলাদেশকে টিকা দিতে রাজি হয়। বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। শনিবার প্রথম ধাপে এই টিকা এসেছে।

তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সৌদি আরবে হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবের কারাগারে ৭৫০০ বাংলাদেশি: শামা ওবায়েদ

ইউরোপ থেকে ফেরত এলেন আরও ৩৫ বাংলাদেশি

চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন মন্ত্রণালয়ের সচিব

বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন

স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম

রিয়াদ বিমানবন্দরে হামলার পর লাগেজ না পাওয়া যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা