হোম > জাতীয়

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

নাজমুল হাসান সাগর, ঢাকা

আজ পবিত্র ঈদুল ফিতর। সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা দিনটি পালন করছেন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায়। ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। তার মধ্যে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৭টায়। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। দীর্ঘ ১২ মিনিট প্রথম জামাতে নামাজ আদায় করা হয়। নামাজ শেষে অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ খুতবা।

এই জামাত ছাড়াও বায়তুল মোকাররমে ঈদের আরও চারটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জামাত সকাল ৮টায়। তৃতীয় জামাত সকাল ৯টায়। ঈদের চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

এদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আসেন। প্রথম দুটি জামাতে দেশের বরেণ্য ব্যক্তিরাও অংশ নেন। কয়েক স্তরের নিরাপত্তা অতিক্রম করে লম্বা লাইন ধরে মসজিদে প্রবেশ করেন মুসল্লিরা।

এর আগে ইসলামি ফাউন্ডেশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররমে ঈদের দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়, এতে ইমাম থাকবেন পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

সকাল ৯টায় তৃতীয় জামাতে পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক ইমামতি করবেন। সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম। সর্বশেষ জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান।

পাঁচটি জামাতের কোনোটিতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা ইফার মুফতি মুহাম্মদ আব্দুল্লাহ।

এদিন ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

৩১ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার নিবন্ধন ও এলাকা পরিবর্তনের সুযোগ

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

দুর্গাপূজায় গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি টিম সক্রিয় রয়েছে: এসআরবি

গুজব ও উসকানি রোধে সতর্ক থাকার আহ্বান আনসার মহাপরিচালকের

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম

সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী

জাবির অধ্যাপক নাহরিন ইসলাম খান হলেন প্রধান তথ্য কমিশনার