হোম > জাতীয়

পদত্যাগ করলেন হাসিনা আমলে নিয়োগ পাওয়া ৪ আইডিআরএ সদস্য

আজকের পত্রিকা ডেস্ক­

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানের পর এবার চার সদস্য পদত্যাগ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় নিয়োগ পাওয়া এই চার সদস্য আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) আইডিআরএর বর্তমান চেয়ারম্যান ড. এম আসলাম আলমের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

চার সদস্যরা হলেন বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন (প্রশাসন), দলিল উদ্দিন (আইন), নজরুল ইসলাম (নন-লাইফ) ও কামরুল হাসান (লাইফ)।

গত ৫ আগস্ট-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুসারে তাঁরা পদত্যাগ করেছেন। শেখ হাসিনা সরকার তাঁদের চার বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মতো বিমা খাতের সংস্কারের অংশ হিসেবে এই তিন সদস্যের নিয়োগ বাতিল করা হয়েছে।

আইডিআরএর তথ্যমতে, অবসরোত্তর ছুটি ভোগরত সরকারের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান ২০২৪ সালের ৩১ জানুয়ারি। যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাঁকে এই নিয়োগ দেওয়া হয়।

সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মো. দলিল উদ্দিনকে প্রথমবারের মতো আইডিআরএর সদস্য (আইন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় ২০২০ সালের ১০ জুন। পরবর্তী সময় ২০২৩ সালের ৩০ মে দ্বিতীয় দফায় তাঁকে আরও তিন বছরের জন্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এদিকে আইডিআরএর সদস্য (লাইফ) পদে কামরুল হাসান এবং সদস্য (নন-লাইফ) পদে মো. নজরুল ইসলামকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয় ২০২২ সালের ২৩ জুন। এদিন পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে তাঁদের নিয়োগের কথা জানায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

তবে কামরুল হাসান আইডিআরএ সদস্য (লাইফ) পদে যোগদান করেন ২০২২ সালের ২৭ জুন এবং মো. নজরুল ইসলাম কর্তৃপক্ষের সদস্য (নন-লাইফ) পদে যোগদান করেন ২০২২ সালের ২৯ জুন। এই চারজনের মধ্যে কামরুল হাসানের বিরুদ্ধে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স থেকে মিটিংপ্রতি দুই লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

অসহায় মানুষের পাশে থাকুন: নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মৃত শিশুদের মায়েদের বক্তব্য ছাড়া আদ-দ্বীনের তদন্ত প্রতিবেদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহাদাতবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

রাজধানীর বর্জ্য অপসারণে অবহেলা: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই কর্মকর্তাকে প্রত্যাহার

কোরবানির পশুর লাথি-গুঁতায় ও অস্ত্রের আঘাতে সারা দেশে আহত দুই সহস্রাধিক, নিহত ৩