হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ ব্রিটিশ হাইকমিশনারের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ছবি: পিএমও

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আজ বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা ব্যক্ত করেন।

বৈঠকে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়, যা দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পর অ্যাভিয়েশন খাতে ব্রিটিশ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

ডিজিটাল জুয়া ও প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়া বিশ্ববিদ্যালয়সহ ৪ খসড়া অনুমোদন

ভূমি অফিসে সিসি ক্যামেরার মাধ্যমে দালাল নিয়ন্ত্রণ করা হচ্ছে: সংসদে ভূমিমন্ত্রী

সংসদ ভবন-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ পরিচ্ছন্ন ও জনবান্ধব চান ডেপুটি স্পিকার

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’-এর প্রতিফলন এই বাজেট: সংসদে আইনমন্ত্রী

‘ঋণখেলাপিদের সংসদ’ নিয়ে সরকারি-বিরোধী দলের বিতর্ক

সুন্দরবনে দস্যুতা, মাদক ও মানব পাচার দমনে কঠোর অবস্থানে কোস্ট গার্ড: মহাপরিচালক

বিএমএ ৯০তম ব্যাচে কমিশন পেলেন সেনাবাহিনীর ১৮৪ ক্যাডেট

বাজেটের বাস্তবায়নযোগ্যতা নিয়ে সংশয় রয়েছে: সংসদে রুমিন ফারহানা

পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন