হোম > জাতীয়

অসুস্থ হয়ে যাত্রীর মৃত্যু, লাশ ওমানে রেখে দেশে ফিরল বিমানের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছবি: আজকের পত্রিকা

ফ্লাইটে অসুস্থ হয়ে ওমানের মাসকাটে অবতরণের পর মৃত্যু হওয়া যাত্রীর লাশ রেখেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি দেশে ফিরেছে।

জেদ্দা থেকে চট্টগ্রামগামী ফ্লাইটটি আজ বুধবার বিকেল পৌনে ৩টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকালে সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে আসা বিমানের বিজি-১৩৬ ফ্লাইটটি উড়ার পরই অসুস্থ হন চট্টগ্রামের ছানোয়ারা বেগম (৫৫)। এ ঘটনায় ফ্লাইটটি ডাইভার্ট হয়ে মাসকাটে জরুরি অবতরণ করে। সেখানে একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, ছানোয়ারা বেগমের লাশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হবে। ফ্লাইটটি বিকেল পৌনে ৩টার দিকে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে।