হোম > জাতীয়

এবার কোরবানি হয়েছে ৯১ লাখ পশু, অবিক্রীত ৩৩ লাখ

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

ফাইল ছবি

এবারের ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে। আর কোরবানিযোগ্য ৩৩ লাখ পশু বিক্রি হয়নি। কোরবানির পশুর মধ্যে গরু ও ছাগলের সংখ্যা সবচেয়ে বেশি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ মঙ্গলবার (১০ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এবার ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি হয়েছে। যার মধ্যে ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি গরু-মহিষ; ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি ছাগল-ভেড়া এবং অন্যান্য পশু ৯৬০টি।

অধিদপ্তর বলছে, স্তরায়িত দৈব নমুনায়নের (স্ট্র্যাটিফায়েড র‍্যান্ডম স্যাম্পলিং) ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এবারের কোরবানির পশুর হিসাব করা হয়েছে। প্রতিটি উপজেলার ছোট, মাঝারি ও বড় আকারের তিনটি গ্রাম থেকে কমপক্ষে ১ শতাংশ নমুনা সংগ্রহ করে এই হিসাব করা হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এবার ৩৩ লাখ ১০ হাজার ৬০৩টি কোরবানির পশু বিক্রি হয়নি। কারণ, এ বছর কোরবানির পশুর উৎপাদন বেশি ছিল। অবিক্রীত এসব পশু সামনে বিভিন্ন আচার-অনুষ্ঠানে দরকার পড়বে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এবার সিলেট বিভাগে সবচেয়ে কম ৩ লাখ ১৯ হাজার ৮২৩টি পশু কোরবানি হয়েছে। আর সবচেয়ে বেশি ২৩ লাখ ২৪ হাজার ৯৭১টি পশু কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে।

এ ছাড়া ঢাকা বিভাগে ২১ লাখ ৮৫ হাজার ৪০টি; চট্টগ্রাম বিভাগে ১৭ লাখ ৫৩ হাজার ৭৩২টি; খুলনা বিভাগে ৮ লাখ ৪ হাজার ২২৪টি; বরিশাল বিভাগে ৪ লাখ ৭৮৩টি; রংপুর বিভাগে ৯ লাখ ৬৪ হাজার ৯৯৯টি এবং ময়মনসিংহ বিভাগে ৩ লাখ ৮৩ হাজার ১৬২টি পশু কোরবানি করা হয়েছে।

মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদার করবে আইওএম

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

স্বাস্থ্য সেবার বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

৭ বছরে সড়কে প্রাণ হারিয়েছে সাত হাজারেরও বেশি শিক্ষার্থী

সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে সিইসি

শাহজালালে বিদেশি এয়ারলাইনসের অতিরিক্ত ফ্লাইট স্থগিত, ৩৮ সংস্থাকে বেবিচকের চিঠি

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাতে সিইসি

ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে: আইএসপিআর