হোম > জাতীয়

বিএনপির কোনো এমপি প্লট নেবেন না, এটি মহানবীর ‘ন্যায়পরায়ণতার’ আদর্শ: প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট-সুবিধাও নেবেন না।

আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তারেক রহমান জানান, জনগণের প্রতি কৃচ্ছ্রসাধনের আহ্বান জানানোর আগে সরকার ও দলের পক্ষ থেকে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছেন। সে লক্ষ্যেই বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সকল সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের প্রতি কৃচ্ছ্রসাধনের আহ্বান জানানোর আগে আমি সরকারের মন্ত্রী এবং বিএনপির এমপিদের দিয়েই একটি উদাহরণ তৈরি করতে চেয়েছি। বিএনপি থেকে নির্বাচিত কোনো এমপি সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট-সুবিধা নেবেন না।’

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, ‘আমি আপনাদের সামনে বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে মহানবী (সা.)-এর ‘‘ন্যায়পরায়ণতার’’ আদর্শ অনুসরণ করবে বিএনপি সরকার। আমি মনে করি, বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত সেই ‘‘ন্যায়পরায়ণতার’’ আদর্শেরই প্রতিফলন।’

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তাঁর প্রথম জাতির উদ্দেশে ভাষণ। এর আগে গতকাল মঙ্গলবার তিনি দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগে নতুন সচিব, ট্যারিফ কমিশনে চেয়ারম্যান

পদ্মা সেতুতে চালু হলো দেশের প্রথম সমন্বিত ক্যাশলেস টোলিং সেবা ‘ডি-টোল’

ট্রাফিক জরিমানার ভুয়া এসএমএস নিয়ে ডিএমপির সতর্কবার্তা

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

বর্তমান সরকার জনমুখী ও মানবিক শাসনব্যবস্থা প্রবর্তন করেছে: মাহদী আমিন

গুগল ম্যাপে মহাসড়কে যানজটের সংকেত, চন্দ্রা ও গাজীপুর অংশে চাপ সবচেয়ে বেশি

ট্রেনে চালু হলো নারীদের জন্য আলাদা কোচ

কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়, বিলম্বে ছাড়ল ৩টি ট্রেন

যমুনা সেতুতে বাড়ছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় পারাপার ৪০ হাজার যান

চলমান বিচার প্রক্রিয়ায় অ্যামনেস্টির হস্তক্ষেপের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর