হোম > জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাসস, ঢাকা  

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিসা। ছবি: পিআইডি

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিসা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান, নবনিযুক্ত মন্ত্রী ড. খলিলুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ড. নালিন্দা জয়াতিসা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা পৌঁছান।

আরও পড়ুন:

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক কাল

যুক্তরাষ্ট্র-সৌদিসহ সব দেশের সঙ্গে হওয়া চুক্তিগুলো জনসম্মুখে আনা দরকার: দিলারা চৌধুরী

সালাহউদ্দিনকে গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ভিসার শ্রেণি বাড়িয়ে নতুন নীতিমালা করল সরকার

স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

ব্যবসা-বিনিয়োগের পরিবেশ সহজ করতে জাতীয় টাস্কফোর্স

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ দ্বিগুণ করল সরকার

প্রবাসীদের টাকা ও জীবনের সুরক্ষার জন্যই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: নুরুল হক