হোম > জাতীয়

চট্টগ্রাম-২: সন্ধ্যা ৭টায় শপথ নিচ্ছেন সারোয়ার আলমগীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শপথ নেবেন। তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে রায় দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ রায় দেন।