সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র পাঠাবেন বলে জানিয়েছেন কমিশনের একজন সদস্য।
কমিশনের সদস্য আরও জানান, ‘অসুস্থতাজনিত কারণে স্যার আজ পদত্যাগপত্র জমা দেবেন বলে আমাদের জানিয়েছেন।’
এ বিষয়ে মন্তব্য জানতে অধ্যাপক মোবাশ্বের মোনেমের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া মেলেনি।
গণঅভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল।