হোম > জাতীয়

ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে আলী ইমাম মজুমদার

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ফাইল ছবি

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এরপর থেকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি।

রুলস অব বিজনেস অনুযায়ী, উপদেষ্টার পদ শূন্য হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে তা প্রধান উপদেষ্টার অধীনে চলে যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৬ আগস্ট, ২৭ আগস্ট এবং ১০ নভেম্বরের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করেছেন।

গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো নিষিদ্ধ

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী বহন করা হবে: রেলমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

১৫ মার্চ থেকে গণপরিবহন পর্যাপ্ত জ্বালানি পাবে, তেলের দাম বাড়বে না: রেলমন্ত্রী

ঈদে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রা: নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, চলছে দুই স্তরের চেকিং

গল্পের বই চলেছে ভালোই

নৌপথে ঈদযাত্রা: কেবিনে টিকিট সংকট ডেকে যাত্রী কম

শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা ও তাহেরকে উপনেতার স্বীকৃতি দিলেন স্পিকার