হোম > জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: উপদেষ্টা আসিফ

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এমনটাই জানিয়েছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে আসিফ মাহমুদ জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।

এর আগে, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে আয়োজনের বিধান চালু করেছিল।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার

খালেদা জিয়া ও মাহেরীন চৌধুরীসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

প্রতারণার মামলায় জামিন পেলেন টয়োটা বাংলাদেশের এমডিসহ ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

র‍্যাব বিলুপ্ত করে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের উদ্যোগ নিতে হবে: টিআইবি

নারীদের জন্য বিআরটিসির বাস সার্ভিসের চালকও হবেন নারী

সচিবালয়ে নিজ কক্ষে লাইট-এসির ব্যবহার কমালেন প্রধানমন্ত্রী, বিদ্যুৎ সাশ্রয়ে আহ্বান

বন্ধ পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় চালু হবে: পাট প্রতিমন্ত্রী