হোম > জাতীয়

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী, যাবেন রাজশাহী-চট্টগ্রামেও

আজকের পত্রিকা ডেস্ক­

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে তিন বিভাগ সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকালে তিনি রংপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এরপর রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।

মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর তিনি রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন।

এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পূজামণ্ডপ পরিদর্শন করতে তিন বিভাগের তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম সফর করবেন তিনি। আতিকুর রহমান রুমন বলেন, ‘এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।’

রংপুর সফর শেষে রাজশাহীর//// হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। বেলা দেড়টায় তিনি সেখানকার ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

রাজশাহী সফর শেষে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকায় ফিরবেন।

এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান।

আজ মঙ্গলবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী। আগামীকাল বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদানে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্যোগে মৃত্যু বেশি বজ্রপাতে আর্থিক ক্ষতি বন্যায়

অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের

প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন: বৈধ অস্ত্রের প্রদর্শন হলেও ব্যবস্থা নেওয়া হয় না

পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার তিন বিভাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি

ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসন: ঢাকা ২৩ আসনে প্রার্থী দিতে সাক্ষাৎকার নিলেন তারেক রহমান