হোম > জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: আজকের পত্রিকা

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। আজ রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্রগুলো সংগ্রহ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বিষয়টি নিশ্চিত করে চিফ হুইপ নূরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ফরম একজনের জন্য নিয়েছি কিন্তু কোনো ধরনের ভুল-ত্রুটি যেন না হয়, এ জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহ। তবে কারও নামে সেটি সংগ্রহ করা হয়নি। তফসিল অনুযায়ী আমরা মনোনয়ন জমা দেব।’

রাষ্ট্রপতি নির্বাচনে একজনের একাধিক মনোনয়ন ফরম জমা দেওয়ার সুযোগ আছে। এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও ২০২৩ সালে রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছিল। সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নামে দুটি মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে একটি বৈধ হলে বাকিগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে জানান, ভোট গ্রহণের তারিখ ২০ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ওই দিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আর ভোট গ্রহণ ২০ আগস্ট।

দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার

বাঁশখালীতে সাগরপাড়ে জনসমুদ্র, পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ঢাকায় বিমানের সেই ফ্লাইট

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

কক্সবাজারের মহেশখালীর পথে প্রধানমন্ত্রী, যাচ্ছেন হেলিকপ্টারে

প্রধানমন্ত্রী আজ যাচ্ছেন চট্টগ্রাম ও কক্সবাজারে

বাবুনগরে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে হেফাজতের যে শীর্ষ নেতারা থাকছেন

পার্টনার প্রকল্প: কৃষক কার্ড কার্যক্রমে ধীরগতি ৩ সংকটে

জ্বালানি আমদানি নীতিমালায় নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিশেষ সুবিধা নেই: জ্বালানি মন্ত্রণালয়

জুলাই গণ-অভ্যুত্থান কারও একক পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক হোসেন