হোম > জাতীয়

হাসিনা–জয়ের সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ

মোজাফফরের বিষয়ে মেটার কাছে তথ্য চেয়েছে প্রসিকিউশন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মেজর (অব.) মোজাফফর হোসেন। ছবি: সংগৃহীত

মেজর (অব.) মোজাফফর হোসেন ফেসবুকের মেসেঞ্জারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করতেন—এমন তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তাই তাদের সঙ্গে মোজাফফরের কী কী কথা হয়েছে, সে বিষয়ে মেটার কাছে তথ্য চেয়ে ই–মেইল করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা।

প্রসিকিউটর জোহা আজ বুধবার আজকের পত্রিকাকে বলেন, মোজাফফর শেখ হাসিনা ওয়াজেদ ও সজীব ওয়াজেদ জয় নামে দুটি আইডির সঙ্গে যোগাযোগ করতেন। তাদের সঙ্গে কী কথা হয়েছিল, ওই আইডি দুটি কারা চালাতো, কোথা থেকে চালানো হতো–এসব বিষয়ে তথ্য চেয়ে গত সপ্তাহে মেটাকে ই–মেইল করা হয়েছে।

এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর গত ১৫ জুলাই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেপ্তার করে। পরদিন তাঁকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ২৩ জুলাই তাঁকে হাজির করা হলে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২। সেই সঙ্গে তাঁকে সেনা হেফাজতে রাখতে বলা হয় আদেশে।

ট্রাইব্যুনাল মোজাফফরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে দুই মাস সময় দিয়েছেন। সেই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। ওই দিন তাঁকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে।

১২ জেলায় বন্যার শঙ্কা, বাড়তে পারে নদ-নদীর পানি

রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল-বিশৃঙ্খলায় ‘দুঃখিত-লজ্জিত’ রাষ্ট্রপতি

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী

কেউ কেউ দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন: প্রধানমন্ত্রী

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান গণমানুষের অধিকার-ন্যায়বিচারের ঐতিহাসিক অধ্যায়: ড. ইউনূস

পুলিশ: ভাঙা মনোবল চাঙা করা যাচ্ছে না ১০ কারণে

অস্থিরতা কাটেনি, যোগ হয়েছে অবসর-আতঙ্ক

সংস্কারের প্রত্যাশা এখনো অপূর্ণ

খাদ্য উৎপাদকের অর্ধেকের বেশি নিম্ন আয়ের ক্ষুদ্র কৃষক