হোম > জাতীয়

সেনাপ্রধানের সঙ্গে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের সাক্ষাৎ

আজকের পত্রিকা ডেস্ক­

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মামাদো জেফিরিন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মামাদো জেফিরিন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ঢাকা সেনাসদরে সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এই তথ্য জানা গেছে।

আইএসপিআর জানায়, সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করায় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের আগে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। সফরকালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং কক্সবাজার এরিয়াসহ বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি স্থাপনা পরিদর্শন করবেন। এই সফর বাংলাদেশ ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রর মধ্যকার পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

শিল্পীদের যথাযোগ্য মর্যাদা দিতে চায় সরকার: তথ্যমন্ত্রী

নেপাল আমাদের সংস্কৃতি, সম্প্রীতি ও আতিথেয়তার চেতনায় অভিন্ন: সংস্কৃতিমন্ত্রী

বৈচিত্র্যকে যারা বিভাজনের পথে নিতে চায়, তারা দেশবিরোধী: তথ্যমন্ত্রী

১৬ হাজার টিকিট কাটতে আধা ঘণ্টায় দেড় লাখ হিট

ঈদযাত্রা: ট্রেনের ২৫ মের অগ্রিম টিকিট বিক্রি শুরু

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর

হাওরাঞ্চল: খোরাক বাঁচানোর চেষ্টায় কৃষক

বিআরটিসির ঈদ স্পেশাল চালু ২৩ মে, টিকিট ১৭ মে থেকে

ঠাকুরগাঁও মেডিকেল কলেজ অনুমোদন

সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রা বন্ধে কঠোর অবস্থানে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক