হোম > জাতীয়

সুষ্ঠু নির্বাচনের জন্য দেশকে এবং বিশাল জয় পাওয়ায় তারেক রহমানকে পাকিস্তানের অভিনন্দন

আজকের পত্রিকা ডেস্ক­

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পৃথক বার্তায় অভিনন্দন জানান।

President @AAliZardari conveys best wishes to the government and people of Bangladesh as over 127 million voters head to the polls today to elect representatives to 300 seats in the National Parliament.

Read More: https://t.co/Glj2AwXnhX pic.twitter.com/Lkx6qs7efY

— PPP (@MediaCellPPP) February 12, 2026
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

আসিফ আলী জারদারির এক্স হ্যান্ডলে বলা হয়, বাংলাদেশের ৩০০ আসনের জাতীয় সংসদ নির্বাচনে দেশটির সরকার ও জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

আসিফ আলী জারদারি আশা প্রকাশ করেন, এই নির্বাচনী প্রক্রিয়া বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করবে এবং দেশটির শান্তি, স্থিতিশীলতা ও ধারাবাহিক অগ্রগতিতে অবদান রাখবে।

বাংলাদেশের জনগণ ও তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের সদিচ্ছা ও সমর্থন পুনর্ব্যক্ত করেন জারদারি।

I extend my warmest felicitations to Mr. Tarique Rahman on leading the BNP to a resounding victory in the Parliamentary elections in Bangladesh. I also congratulate the people of Bangladesh on the successful conduct of the elections.

I look forward to working closely with the...

— Shehbaz Sharif (@CMShehbaz) February 13, 2026
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

অন্যদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে বিশাল জয় এনে দেওয়ায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। একই সঙ্গে একটি সফল নির্বাচন সম্পন্ন করার জন্য আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই।’

শাহবাজ আরও লেখেন, ‘বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃপ্রতিম ও বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করতে এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে আমি আগ্রহী।’

বাংলাদেশ যেন আর নির্বাচনী ট্রেন থেকে বিচ্যুত না হয়: ইসি সানাউল্লাহ

ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে

বিএনপি ও তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের

কে কোন আসনে বিজয়ী হয়েছেন

‘রাষ্ট্রযন্ত্র অন্তরায় না হলে সরকারি কর্মকর্তারা নিরপেক্ষ থাকতে পারে’

ভোটের হার জানতে সব আসনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব

ফলাফল নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার আশ্বাস সিইসির

দেশবাসীকে ইসির ধন্যবাদ, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

বেলা ২টা পর্যন্ত ৬ হাজার ৬২০ কেন্দ্রে ভোট পড়ার তথ্য পায়নি ইসি