হোম > জাতীয়

তসলিমা নাসরিন চাইলে দেশে ফেরার আবেদন করতে পারেন: ডা. জাহেদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

তসলিমা নাসরিন ও ড. জাহেদ উর রহমান। ফাইল ছবি

ভারতে অবস্থানকারী বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের দেশে ফেরার ইচ্ছা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, তাঁকে দেশে আনার জন্য সরকার নিজ থেকে কোনো বিশেষ উদ্যোগ নেবে না। তবে তিনি যদি দেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

আজ মঙ্গলবার সরকারের চলমান কার্যক্রম নিয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তসলিমা নাসরিন প্রসঙ্গে প্রশ্ন করেন এক সাংবাদিক। বিতর্কিত মতামতের কারণে দুই দশক আগে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তসলিমা নাসরিন।

২০০৭ সালে সালে আরেক বিতর্ক শুরু হলে তসলিমাকে পশ্চিমবঙ্গ ছেড়ে নয়াদিল্লিতে আশ্রয় নিতে হয়। সম্প্রতি বিজেপি সরকার পশ্চিমবঙ্গের শাসনভার পাওয়ার পর সেখানে বিভিন্ন কর্মসূচি পালনে ফিরে আসেন এই নারীবাদী লেখিকা। এক অনুষ্ঠানে তিনি বাংলাদেশে ফিরে আসতে না পারার আক্ষেপের কথাও জানান।

তসলিমা নাসরিনের দেশে ফেরার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তিনি যদি দেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

তসলিমা নাসরিন অতীতে যাঁদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তুলেছেন, সে বিষয়ে প্রশ্নের উত্তরে ডা. জাহেদ উর রহমান বলেন, তিনি যদি দেশে ফিরে আদালতের আশ্রয় নিতে চান, তাহলে আইন অনুযায়ী সেই সুযোগ পাবেন। ফৌজদারি অপরাধ তামাদি হয় না। ভুক্তভোগী হিসেবে তিনি চাইলে আদালতে মামলা করতে পারবেন।

শেখ হাসিনার বিদ্বেষমূলক বাদে স্বাভাবিক বক্তব্য প্রচারে বাধা নেই: চিফ প্রসিকিউটর

কৃষক কার্ডের জন্য ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকার নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই চেতনাকে ধারণ করে সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাব: আইনমন্ত্রী

সবার মত নিয়ে ‘গ্রহণযোগ্য’ সংবিধান সংশোধনী চায় বিশেষ কমিটি

শেখ হাসিনার দেশে আসার পরিকল্পনাটা হাস্যকর শোনাচ্ছে : ডা. জাহেদ

দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি: ডা. জাহেদ

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট: সংস্কৃতিমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে কঠোর নিরাপত্তা, সর্বোচ্চ সতর্কতায় র‌্যাব

জুলাই স্মৃতি জাগ্রত রাখবে গণভবনের জাদুঘর

এই সময়ে আমাদের আধুনিক চলচ্চিত্র নির্মাণ করতে হবে: তথ্যমন্ত্রী