হোম > জাতীয়

কোনো শয়তান যেন না পালাতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে কোনো ‘শয়তান’ যেন পালাতে না পারে। সন্ত্রাসী, নৈরাজ্য সৃষ্টিকারী ও অপরাধীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। আজ মঙ্গলবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের বিশেষ অভিযান গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এর আওতায় অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা হচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকার দেশের জনগণের সম্পদ লুটপাট করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এসব অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ, র‍্যাব, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো একযোগে কাজ করছে।’

তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো সন্ত্রাসী যেন জামিন না পায়, সে জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’

অনুষ্ঠানে আরও ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানসহ অন্যরা।

ঈদের আগে ৭ ও পরে ৫ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে তেলের পাম্প: সড়কমন্ত্রী

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

মন্ত্রীর লোকদেখানো তৎপরতা নয়, যাত্রী হয়রানি বন্ধে প্রকৃত উদ্যোগ চাই: যাত্রী কল্যাণ সমিতি

ঈদযাত্রা ব্যাহতের শঙ্কা, পর্যাপ্ত জ্বালানি সরবরাহের দাবি লঞ্চমালিকদের

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

ভোটের কালি নখ থেকে মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

ইমাম-পুরোহিতদের হাতে মাসিক সম্মানী তুলে দিলেন প্রধানমন্ত্রী