হোম > জাতীয়

আইনের শাসন প্রতিষ্ঠায় অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম: তথ্যসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, গণতন্ত্র ও আইনের শাসনের ভিত্তি মজবুত করতে সাংবাদিকদের, বিশেষত আইন সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। অনুসন্ধানী সাংবাদিকতা সত্যের পক্ষে দাঁড়ায়, স্বচ্ছতা নিশ্চিত করে এবং বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আজ রোববার (২৯ জুন) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো) সুপ্রিম কোর্ট, ইউএনডিপি ও সুইডেন দূতাবাসের সহায়তায় ‘স্ট্রেংথেনিং ইনিশিয়েটিভ জার্নালিজম ফর ল রিপোর্টার্স’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবা ফারজানা এসব কথা বলেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার-বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সদস্যরা অংশ নেন।

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁইয়া। তিনি প্রধান বিচারপতির ঘোষিত বিচার বিভাগের সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক। তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী মাধ্যম। গণমাধ্যমই পারে জনগণের কণ্ঠস্বর রাষ্ট্রের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিমকোর মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্না অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় নিমকোর পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস আব্দুল কাইয়ুমসহ ইনস্টিটিউটের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈদযাত্রা: ট্রেনের ২৫ মের অগ্রিম টিকিট বিক্রি শুরু

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর

হাওরাঞ্চল: খোরাক বাঁচানোর চেষ্টায় কৃষক

বিআরটিসির ঈদ স্পেশাল চালু ২৩ মে, টিকিট ১৭ মে থেকে

ঠাকুরগাঁও মেডিকেল কলেজ অনুমোদন

সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রা বন্ধে কঠোর অবস্থানে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক

তথ্যের স্বচ্ছতা না থাকলে সন্দেহ তৈরি হয়: তথ্যমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৩ জুন

ঈদে ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

সমুদ্রসৈকতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা, বাড়ানো হবে লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ