হোম > জাতীয়

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ কিলোমিটার ধীরগতি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

ঈদযাত্রায় যানজট না থাকলেও বাড়তি যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর-চন্দ্রা এলাকায় ৫ কিলোমিটার সড়কে যান চলাচলে রয়েছে ধীর গতি। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ভিড় ও গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর-চন্দ্রা এলাকায় ৫ কিলোমিটার সড়কে ধীরগতিতে চলছে উত্তরাঞ্চলের গণপরিবহন। একদিকে বৃষ্টি, তার মধ্যে সড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তা এলাকায়ও ধীরগতিতে চলাচল করছে বিভিন্ন পরিবহন।

আজ মঙ্গলবার সকালে সফিপুর থেকে চন্দ্রা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা ঘুরে এই অবস্থা দেখা গেছে।

পুলিশ, চালক ও যাত্রী এবং স্থানীয় সূত্র বলেছে, ঈদ উপলক্ষে ঢাকা, গাজীপুরসহ আশপাশের এলাকার বিভিন্ন শিল্পকারখানা ছুটি শুরু হয়েছে। পোশাক কারখানার শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি এবং বৃষ্টির কারণে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের সফিপুর-চন্দ্র এলাকায় প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন ধীরগতিতে চলছে। এতে বাড়ি ফেরার মানুষের ভোগান্তি বেড়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

গাজীপুরে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম বলেন, ঈদে ঘরমুখী মানুষের ভিড় বেড়ে যাওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর-চন্দ্রা অংশের ৫ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। তবে পুলিশ যানবাহন স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানায়নি সৌদি আরব, ব্যাখ্যা চেয়েছে ঢাকা

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

হাইকোর্টের আদেশ স্থগিত, ভাসান জাল দিয়ে মাছ ধরা যাবে না

৩ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩১ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার নিবন্ধন ও এলাকা পরিবর্তনের সুযোগ

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

দুর্গাপূজায় গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি টিম সক্রিয় রয়েছে: এসআরবি

গুজব ও উসকানি রোধে সতর্ক থাকার আহ্বান আনসার মহাপরিচালকের