হোম > অপরাধ

রংপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে পার্কে ঢুকতে বাধা, পদক্ষেপ নিতে রিট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রংপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে পার্কে ঢুকতে না দেওয়ার ঘটনায় ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে সব সরকারি পার্কে বিনামূল্যে এবং বেসরকারি পার্কে ৫০ শতাংশ ছাড়ে প্রবেশের সুযোগ চাওয়া হয়েছে।

এ ছাড়া বিনোদন পার্ক, শপিং কমপ্লেক্স, রেস্টুরেন্ট, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশাধিকার এবং বিশেষ যন্ত্রপাতি ও হুইল চেয়ার চলাচলের জন্য র‍্যাম্প রাখারও নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।

সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা ও ফয়সাল আহমেদ রনি গতকাল সোমবার জনস্বার্থে এ রিট করেন।

আজ মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি জানান তনয় কুমার। তিনি বলেন, ‘বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চে আবেদনটি আগামী সপ্তাহে শুনানি হতে পারে।’

গত ৭ মে একটি জাতীয় দৈনিকে ‘পার্কে ঢুকতে দেওয়া হলো না বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। মায়ের সঙ্গে রংপুরের চিকলি ওয়াটার পার্কে গেলে সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক ১১ বছরের শিশুকে ভেতরে ঢুকতে দেয়নি পার্ক কর্তৃপক্ষ।

ওই প্রতিবেদন যুক্ত করা হয়েছে রিটে। এতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, স্বরাষ্ট্র সচিব, রংপুর সিটি করপোরেশনের মেয়র, রংপুরের জেলা প্রশাসক, চিকলী ওয়াটার পার্কের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে।

খামেনির ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, ইরানি জনগণের প্রতি সমবেদনা বাংলাদেশের

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

স্ত্রীসহ সাবেক এমপি দিদারুল ও সাবেক এসপি রফিকুলের আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক সচিব মহিবুলের ৪ কোটির ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী

দলিল আটকে দেওয়ার কথা বলে ৩৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে

মধ্যপ্রাচ্যের আকাশসীমা অস্থিরতায় তিন দিনে ঢাকায় ১০২ ফ্লাইট বাতিল