হোম > জাতীয়

এবার এসপিদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: উপদেষ্টা আসিফ

আজকের পত্রিকা ডেস্ক­

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সুপারদের (এসপি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পাশাপাশি অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টা পোস্টে লেখেন, ‘২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদেরও বাধ্যতামূলক ওএসডি/অবসরে পাঠানো হবে।’

এর আগে একই অভিযোগে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

অভিযোগ আছে, ২০১৮ সালের আওয়ামী লীগকে একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে বিধিবহির্ভূতভাবে সহযোগিতা করেছিলেন পুলিশ ও প্রশাসন ক্যাডারের প্রভাবশালী এসব কর্মকর্তা।

জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার যদি মনে করে, পুলিশের এই কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। তাহলে কিছু আইন-কানুনের মধ্যে দিয়ে ওই পুলিশ কর্মকর্তাদের ওএসডি এবং বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারবে সরকার। এখানে ওই পুলিশ কর্মকর্তাদের কিছু বলার সুযোগ নেই।’

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর