হোম > জাতীয়

শেখ হাসিনা হত্যাচেষ্টা: ১৯ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলাকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। তাঁর নাম আরিফুর রহমান রঞ্জু। তিনি শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, আরিফুর রহমান বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০০২ সালের ৩০ আগস্ট প্রধানমন্ত্রী সাতক্ষীরা সদর হাসপাতালে যান ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে। চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখে সড়কপথে ঢাকায় ফিরছিলেন শেখ হাসিনা। বেলা সাড়ে ১১টার দিকে পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে আরিফুর রহমানের নেতৃত্বে গাড়িবহরে হামলা চালানো হয়।

হামলাকারীরা শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি করেন ও বোমা নিক্ষেপ করেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান শেখ হাসিনা। এ সময় গাড়িবহরে থাকা ১৫ থেকে ২০টি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন বাদী হয়ে যুবদলের সভাপতি আশরাফ হোসেনসহ ২৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৭০-৭৫ জনকে আসামি করা হয়।

এরপর বিচার শেষে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি এ মামলায় ৫০ জনের দণ্ড দেন। এর মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ও আরিফুর রহমানসহ তিনজনের সর্বোচ্চ ১০ বছর করে সাজা হয়। বাকি ৪৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দেওয়া হয়। 

ট্রেনে ঈদযাত্রা: ২৪ মের অগ্রিম টিকিট বিক্রি শুরু

দুদক আইন: কমিশনশূন্যতায়ও দুদক ‘সচল’ রাখতে আইন সংশোধন হচ্ছে

প্রতিবন্ধী ব্যক্তিদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

মোবাইল টাওয়ারের বিকিরণে ‘ক্ষয়ক্ষতির’ প্রতিবেদন জমা দিতে নির্দেশ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

মানবতাবিরোধী অপরাধ: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের ‘কিউআর কোড রিডার’ ফেরত চাইল ইসি

একনেকে ৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজসহ ৯ প্রকল্প অনুমোদন

নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৯৬ বঞ্চিত প্রার্থী

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, মোটরসাইকেলেই ২৮ শতাংশ: যাত্রী কল্যাণ সমিতি