হোম > জাতীয়

অ্যাস্ট্রাজেনেকার আরও ৬ লাখ ডোজ টিকা আসছে আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের  আওতায় জাপান থেকে তৃতীয় দফায় অ্যাস্ট্রাজেনেকার আরও ছয় লাখের বেশি ডোজ টিকা আসছে আজ। এ দফায় আসবে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা।

মঙ্গলবার নিপ্পন এয়ারলাইনসের একটি বিমানে টিকাগুলো পৌঁছাবে। এর আগে গতকাল সোমবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে জাপানের নারিতা বিমানবন্দর থেকে টিকাগুলো নিয়ে রওনা দেয় বিমানটি।

জাপানে বাংলাদেশ দূতাবাসের একটি ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেবে জাপান।

এর আগে দুই চালানে ১০ লাখ ২৬ হাজার ৫২০ ডোজ টিকা পাঠিয়েছে দেশটি। তৃতীয় চালান পৌঁছালে জাপান থেকে মোট ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ টিকা পাবে বাংলাদেশ।

ভারতের সেরাম ইনস্টিটিউট বাংলাদেশকে প্রতিশ্রুত কেনা টিকা রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বিভিন্ন মাধ্যমে অ্যাস্ট্র্যাজেনেকার টিকা পাওয়ার চেষ্টা করে সরকার। টিকা পেতে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশে যোগাযোগ করে বাংলাদেশ। শেষে জাপান তাদের অতিরিক্ত থাকা টিকা বাংলাদেশকে দিতে রাজি হয়।

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

বন্ধ ২৫ সরকারি পাটকলের ২০টি লিজের জন্য নির্বাচিত

উগ্রবাদী তৎপরতা: শঙ্কা বাড়ছে পলাতক জঙ্গিতে

বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন আইন অনুমোদন

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

চা-শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ হবে আগস্টে: সংসদে শ্রমমন্ত্রী

সংসদ অধিবেশন রোববার বেলা ৩টা পর্যন্ত মুলতবি

দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি

ফের সিলেটের ডিসি বদল

মন্ত্রীর আশ্বাসে দুটি বেসরকারি বিল প্রত্যাহার করলেন শাহজাহান চৌধুরী